You are currently viewing তায়াম্মুমের দোয়া কখন পড়বেন | জানুন সুন্নতি আমল
তায়াম্মুমের দোয়া

তায়াম্মুমের দোয়া কখন পড়বেন | জানুন সুন্নতি আমল

তায়াম্মুমের দোয়া কখন পড়বেন?

তায়াম্মুমের দোয়া – আল্লাহ তাআলা মুসলমানদের জন্য পবিত্রতা অর্জনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে নির্ধারণ করেছেন। সাধারণ অবস্থায় নামাজের জন্য অজু করা ফরজ। তবে পানি না পাওয়া গেলে, পানি ব্যবহারে ক্ষতির আশঙ্কা থাকলে কিংবা ভ্রমণ ও বিশেষ পরিস্থিতিতে ইসলাম আমাদের জন্য সহজ একটি বিকল্প ব্যবস্থা রেখেছে, যার নাম তায়াম্মুম।

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: “যে ব্যক্তি ওজুর শুরুতে আল্লাহর নাম (বিসমিল্লাহ) স্মরণ করে না, তার ওজু (পূর্ণাঙ্গ) হয় না।”

  • সুনান আবু দাউদ, হাদিস নং: ১০১
  • সুনান ইবনে মাজাহ, হাদিস নং: ৩৯৯
  • জামে আত-তিরমিযী, হাদিস নং: ২৫ (হাসান হাদিস)

অনেকেই জানতে চান, তায়াম্মুমের আগে বা পরে কি কোনো বিশেষ দোয়া রয়েছে? আসুন, এ বিষয়ে সংক্ষিপ্তভাবে জেনে নিই।

তায়াম্মুমের আগে কোনো নির্দিষ্ট দোয়া আছে কি?

হাদিসে তায়াম্মুম শুরু করার আগে কোনো নির্দিষ্ট দোয়া পড়ার কথা বর্ণিত হয়নি (লেখকের জানা মতে)। তবে অবশ্যই বিসমিল্লাহ বলা বাধ্যতামূলক। তায়াম্মুমের ক্ষেত্রে প্রথম মূল বিষয় হলো নিয়ত করা। অর্থাৎ, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং পবিত্রতা লাভের উদ্দেশ্যে মনে মনে নিয়ত করে তায়াম্মুম শুরু করতে হবে।

সূরা আল-মায়িদাহ (৫:৬): “আর যদি তোমরা অসুস্থ হও কিংবা সফরে থাকো অথবা তোমাদের কেউ প্রস্রাব-পায়খানা থেকে আসো কিংবা তোমরা স্ত্রীদের সাথে সহবাস করো, অতঃপর পানি না পাও, তবে তোমরা পবিত্র মাটি (বা ভূমি) অন্বেষণ করো এবং তা দ্বারা তোমাদের মুখমণ্ডল ও হাত মাসেহ করো। আল্লাহ তোমাদের ওপর কোনো সংকীর্ণতা করতে চান না; বরং তিনি তোমাদের পবিত্র করতে চান এবং তোমাদের ওপর তাঁর নিয়ামত পূর্ণ করতে চান, যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো।”

(অনুরূপ আয়াত রয়েছে: সূরা আন-নিসা, ৪:৪৩)

তায়াম্মুমের পরে কী পড়বেন?

তায়াম্মুম সম্পন্ন করার পর অজুর মতোই কালেমা শাহাদাত এবং অজুর পরের সুন্নতি দোয়াটি পড়া উত্তম।

কালেমা শাহাদাত

أَشْهَدُ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

উচ্চারণঃ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।

অজু ও তায়াম্মুমের পরের দোয়া

اللّٰهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ

উচ্চারণঃ আল্লাহুম্মাজ‘আলনী মিনাত তাওয়াবীনা ওয়াজ‘আলনী মিনাল মুতাতাহহিরীন।

অর্থঃ “হে আল্লাহ! আমাকে অধিক তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং আমাকে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন।”

তায়াম্মুমের দোয়া পড়ার ফজিলত (তায়াম্মুমের পর)

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অজুর পর দোয়া পাঠের বিশেষ ফজিলতের কথা উল্লেখ করেছেন। আলেমগণ বলেন, তায়াম্মুমও যেহেতু অজুর বিকল্প পবিত্রতার মাধ্যম, তাই তায়াম্মুমের পরও এই দোয়া পাঠ করা সুন্নত ও সওয়াবের কাজ।

হাদিসে এসেছে, যে ব্যক্তি পবিত্রতা অর্জনের পর এই দোয়াগুলো পড়ে, তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয়, এবং সে যেকোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে।

তায়াম্মুম শেষে কালিমা শাহাদাত ও জান্নাতের ৮টি দরজা খোলার হাদিস

তায়াম্মুমের শেষে কালিমা শাহাদাত পাঠ করলে জান্নাতের ৮টি দরজা খুলে যায়। পবিত্র ওজু বা তায়াম্মুম শেষ করার পর এই দোয়াটির ফজিলত সরাসরি সহীহ হাদিস দ্বারা প্রমাণিত।

সহীহ মুসলিমের বর্ণনা (আরবি ও বাংলা অর্থ): عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: “مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ فَيُبْلِغُ أَوْ فَيُسْبِغُ الْوُضُوءَ ثُمَّ يَقُولُ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ إِلَّا فُتِحَتْ لَهُ أَبْوَابُ الْجَنَّةِ الثَّمَانِيَةُ يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ.”

অর্থ: হযরত উমর ইবনুল খাত্তাব (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: “তোমাদের মধ্যে যে কেউ অত্যন্ত সুন্দরভাবে ওজু (বা তায়াম্মুম) সম্পন্ন করে, অতঃপর বলে— ‘আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু’ (আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি একক, তাঁর কোনো অংশীদার নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ তাঁর বান্দা ও রাসূল) – তবে তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে, সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে।”

  • গ্রন্থের নাম: সহীহ মুসলিম (ইসলামিক ফাউন্ডেশন)
  • অধ্যায়: ১ (পবিত্রতা অধ্যায়)
  • হাদিস নম্বর: ২৩৪ / ২৩৫

সুনান আত-তিরমিযীর বর্ণনা: হযরত উমর (রা.) থেকে বর্ণিত হাদিসে কালিমা শাহাদাতের পর রাসূলুল্লাহ (ﷺ) এই অংশটুকু বৃদ্ধি করার শিক্ষা দিয়েছেন: اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ

অর্থ: “হে আল্লাহ! আপনি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন।”

  • গ্রন্থের নাম: জামে আত-তিরমিযী
  • অধ্যায়: ওজু বা পবিত্রতা অনুচ্ছেদ
  • হাদিস নম্বর: ৫৫ (ইমাম তিরমিযী এটিকে সহীহ বলেছেন)

তায়াম্মুমকে করুন আরও সহজ ও সুবিধাজনক

বর্তমান ব্যস্ত জীবন, দীর্ঘ ভ্রমণ, হাসপাতাল কিংবা পানি সংকটপূর্ণ পরিস্থিতিতে তায়াম্মুমের প্রয়োজনীয়তা অনেক বেশি। তাই সর্বদা প্রস্তুত থাকার জন্য ব্যবহার করতে পারেন Appear Islamic এর তাজকিয়া তায়াম্মুম।

ওজুর নিয়ম ও দোয়া কেন তায়াম্মুমে কার্যকর? (যৌক্তিক প্রমাণ)

পবিত্র মাটি যে পানির মতোই একজন মুমিনকে সম্পূর্ণ পবিত্র করতে পারে এবং ওজুর সমস্ত হুকুম ধারণ করে, তার প্রমাণ এই হাদিসটি:

রেফারেন্স: রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: “পবিত্র মাটি একজন মুসলমানের জন্য ওজু বা পবিত্রতার মাধ্যম, যদিও সে দশ বছর পর্যন্ত পানি না পায়। অতঃপর যখন সে পানি পেয়ে যাবে, তখন যেন তা নিজের শরীরে স্পর্শ করায় (অর্থাৎ ওজু/গোসল করে নেয়), কেননা সেটাই উত্তম।”

  • সুনান আবু দাউদ, হাদিস নং: ৩৩২
  • সুনান আন-নাসায়ী, হাদিস নং: ৩২২
  • জামে আত-তিরমিযী, হাদিস নং: ১২৪

তাজকিয়া তায়াম্মুমের বিশেষ সুবিধাসমূহ

  • বিশুদ্ধ ও শরিয়তসম্মত তায়াম্মুমের মাটি
  • বহনে সহজ ও ট্রাভেল-ফ্রেন্ডলি ডিজাইন
  • ঘর, অফিস, হাসপাতাল ও ভ্রমণের জন্য উপযোগী
  • ব্যবহার উপযোগী ও দীর্ঘস্থায়ী
  • সুন্নাহ অনুযায়ী পবিত্রতা অর্জনে সহায়ক।

আপনি ঘরে থাকুন, অফিসে কিংবা ভ্রমণে, শুদ্ধতার সাথে তায়াম্মুম সম্পন্ন করে সুন্নতি দোয়া পড়ার অভ্যাস গড়ে তুলুন। তাজকিয়া তায়াম্মুম আপনার দৈনন্দিন ইবাদতকে করবে আরও সহজ, নিরাপদ ও সুন্দর।

আজই অর্ডার করুন এবং পবিত্রতার এই গুরুত্বপূর্ণ সুন্নাহকে জীবনের অংশ করে তুলুন।

Leave a Reply